সংকোশ নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের উদ্ধার করে কুমারগ্রামের নেপালি লাইন কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।