🔥 TRENDING Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam... Four Beach Shacks Destroyed in Calangu...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শ্যামাপুজো উপলক্ষে মানবিক উদ্যোগ, খড়গ্রাম থানাপাড়ায় দুঃস্থদের হাতে শীতবস্ত্র বিতরণ, অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 10 Nov 2026, 08:47 PM 👁 74
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শ্যামাপুজো উপলক্ষে মানবিক উদ্যোগ, খড়গ্রাম থানাপাড়ায় দুঃস্থদের হাতে শীতবস্ত্র বিতরণ, অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

খড়গ্রাম, মুর্শিদাবাদ : শ্যামাপুজোকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগের নজির গড়ল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাপাড়া সর্বজনীন শ্যামাপুজো কমিটি। মঙ্গলবার পুজো কমিটির উদ্যোগে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, গত রবিবার আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করা হয় কচিকাঁচাদের।

শীতের আমেজ ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে। অন্যদিকে, বুধবার ভাইফোঁটা। তার আগের দিন মঙ্গলবার উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এগিয়ে আসে পুজো কমিটি। শীতের মরশুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত হন এলাকার বহু অসহায় ও দুঃস্থ মানুষ। তাঁদের মুখে দেখা যায় খুশির ছাপ।

এদিন শুধু শীতবস্ত্র বিতরণই নয়, শিশুদের প্রতিভা বিকাশেও বিশেষ গুরুত্ব দেয় পুজো কমিটি। গত রবিবার আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি বাপি দত্ত-সহ থানার অন্যান্য আধিকারিকরা। এছাড়াও পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ্ত মজুমদার, সম্পাদক মিঠুন ঘোষ, সহ-সভাপতি দোল চাঁদ মাল, সহ-সম্পাদক তাপস পাল-সহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

পুজোকে কেন্দ্র করে শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে খড়গ্রাম থানাপাড়া সর্বজনীন শ্যামাপুজো কমিটি। একদিকে দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া, অন্যদিকে শিশুদের প্রতিভাকে সম্মান জানিয়ে পুরস্কৃত করা—এই দুই উদ্যোগের মধ্য দিয়ে মানবিকতা ও সামাজিক সম্প্রীতির সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে এলাকায়। পুজো কমিটির এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রশংসিত হয়েছে।
📲Get App