🔥 TRENDING Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam... Four Beach Shacks Destroyed in Calangu...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শতাব্দী প্রাচীন মানবাজার শ্মশান কালী মন্দির: শুরুতে খড়ের চালা ও বাঁশের বেড়াতে মা মাটির প্রতিমাতে পুজিত হতেন !!

✍️ Reporter: Amaresh Dutta 🗓 07 Nov 2026, 07:11 PM 👁 67
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পুরুলিয়ার প্রাচীন কালীপুজোগুলোর মধ্যে অন্যতম মানবাজার শ্মশান কালী মন্দিরের পুজো।শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কালীপুজোকে ঘিরে আজও দেখা যায় সমান আবেগ। জেলার অন্যতম প্রাচীন কালীপুজো এটি। ‌আজও নিয়মরীতি মেনে মায়ের পুজো হয়। প্রায় একশ বছরের প্রাচীন মন্দিরে জাঁকজমক করে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন মা কালী। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অজানায় ইতিহাস।মা এখানে বামা কালী রূপে পূজিত হন।এখানে আজও অটুট পাঁঠা বলির প্রথা। জানা যায় শুরুতে খড়ের চালা ও বাঁশের বেড়াতে মাটির প্রতিমাতে মা পুজিতা হতেন। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।পাশাপাশি রীতিমেনে কালী পূজোর পরেরদিন নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ কালী পুজোতে যেমন অংশগ্রহণ করেন, তেমনি নরনারায়ণ সেবা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা ও পর্যটকরা পুজোর কয়েকদিন জাতি,ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সব ধরনের মানুষের ভীড় হয়। আনন্দের সাথে এই পুজোকে উপভোগ করেন সকলে ৷
📲Get App