🔥 ट्रेंडिंग जम्मू-कश्मीर ने 2023 के 3.3 GW से कम प... जम्मू-कश्मीर हाई कोर्ट ने 84 न्यायिक अ... जम्मू-कश्मीर की राजनीतिक उलझन के मूल म... गोवा में अंतरराष्ट्रीय फिल्म महोत्सव:... गोवा में 22 नवंबर को CJP ने ‘क्या बोलत... कैलांगुटे में आग से चार बीच शैक जल गए,...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শতাব্দী প্রাচীন বরাবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। দেবীর আরাধনায় মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল।।

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 18 नव. 2026, 10:31 PM 👁 50
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পুরুলিয়া জেলার জগদ্ধাত্রী পুজো গুলোর মধ্যে অন্যতম বরাবাজার নামোপাড়া জগদ্ধাত্রী মন্দিরের পুজো। সুপ্রাচীন ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে আজও দেখা যায় সমান আবেগ। দেবীর পুজো পালিত হয় মহা ধুমধামে।সেই চিত্র দেখা গেল বরাবাজার নামোপাড়ায়।বৃহস্পতিবার বরাবাজার নামোপাড়ায় জগদ্ধাত্রী'র আরাধনায় মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল। এই মন্দিরের ইতিহাস নিয়ে অনেক লোককথা প্রচলিত রয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, শুরুতে টিনের চালা এবং মাটির তৈরি মন্দিরে মা পুজিতা হতেন। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।বৈষ্ণব মতে পুজিত হন দেবী।রয়েছে বলির প্রচলন।রীতি মেনে দেওয়া হয় আখ, চালকুমড়া বলি। জাঁকজমক ভাবে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন দেবী। পাশাপাশি এদিন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত হল নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণ। রীতিমেনে নবমির দিন নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ জগদ্ধাত্রী পুজোতে যেমন অংশগ্রহণ করেন, তেমনি নরনারায়ণ সেবা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। বরাবাজার শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা সামিল হয়েছিলেন এদিন। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা ও পর্যটকরা পুজোর কয়েকদিন জাতি,ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সব ধরনের মানুষের ভীড় হয়। আনন্দের সাথে এই পুজোকে উপভোগ করেন সকলে৷
📲Get App