🔥 TRENDING ड्रम्मन रोड परियोजना में नौ साल की देर... सोलापुरात २९ नोव्हेंबरला चर्मकार समाजा... वेजालपुर क्रिकेट टूर्नामेंट 2026 में क... ಬೆಂಗಳೂರು ಮಹಾಲಕ್ಷ್ಮೀಪುರಂ ನಿವಾಸಿ ನರಸಹನುಮ... 57th International Film Festival of In... Real Madrid Secures Aurelien Tchouamen...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, খড়গ্রাম থানায় আয়োজিত হল গণ ভাইফোঁটা অনুষ্ঠান

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 12 Nov 2026, 12:04 AM 👁 83
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা, খড়গ্রাম থানায় আয়োজিত হল গণ ভাইফোঁটা অনুষ্ঠান

ভাতৃদ্বিতীয়ার পবিত্র ও শুভলগ্নে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য নজির দেখা গেল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানায়। বুধবার খড়গ্রাম থানা প্রাঙ্গণে আয়োজিত হল গণ ভাইফোঁটা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে খড়গ্রাম থানার বিভিন্ন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি খড়গ্রাম থানার বিভিন্ন স্কুলের ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশকর্মীদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা জানায়। ভাই-বোনের স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার মধ্য দিয়ে এক সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি ফুটে ওঠে এই অনুষ্ঠানে।

এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস, সৌহার্দ্য ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

উৎসবের আবহে এই গণ ভাইফোঁটা অনুষ্ঠান শুধু ভাই-বোনের সম্পর্ককেই উদযাপন করল না, বরং পুলিশ ও জনতার মধ্যে এক সুন্দর সামাজিক মেলবন্ধনের বার্তাও তুলে ধরল।
📲Get App