🔥 TRENDING ਜਾਪਾਨ ਤੱਕ ਪਹੁੰਚੀ ਜੁੜਵਾ ਭੈਣਾਂ ਦੀ ਕਲਾ, ਅ... सीकर के बाबा श्याम जन्मोत्सव मेले में... ହକି ଇଣ୍ଡିଆକୁ ହାଇକୋର୍ଟଙ୍କ ଝଟକା, ଅନ୍ତରୀଣ... ਖ਼ਰੀਦਾਰੀ ਦਾ ਵੱਡਾ ਮੌਕਾ : ਲਗਾਤਾਰ 5ਵੇਂ ਦਿ... সুৰক্ষিত অসম সুৰক্ষিত উত্তৰ পূব कुंडा में रामकथा के दौरान पंडित धीरेंद...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সেকেন্দ্রা থেকে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার দুই, ধৃতদের আদালতে পেশ করল পুলিশ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 05 Nov 2026, 11:19 PM 👁 87
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সেকেন্দ্রা থেকে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার দুই, ধৃতদের আদালতে পেশ করল পুলিশ

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ: গরু পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ ঘোষ ও রাম ঘোষ। দু’জনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেকেন্দ্রা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে ধৃতদের সঙ্গে গরু পাচার চক্রের যোগসূত্র থাকার সন্দেহ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আজ ধৃত দু’জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, গরু পাচার রুখতে সাম্প্রতিক সময়ে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সেকেন্দ্রা থেকে দুই ব্যক্তির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
📲Get App