🔥 TRENDING Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam... Four Beach Shacks Destroyed in Calangu...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রঘুনাথগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সাতসকালে চাঞ্চল্য

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 06 Nov 2026, 10:02 PM 👁 79
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রঘুনাথগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সাতসকালে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে পুকুরপাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সাতসকালে জঙ্গিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন একটি পুকুরপাড় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

মৃত যুবকের নাম আকাশ শেখ। তাঁর বাড়ি জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্ধাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুকুরপাড়ে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

সাতসকালে এই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।
📲Get App