🔥 TRENDING बिठनोक पंचायत समिति में भाजपा ने 8 में... पाकिस्तान के जलवायु परिवर्तन मंत्री शं... କାଲିମେଳାରେ ବନ ବିଭାଗର ବଡ଼ ଚଢ଼ାଉ: ୩୯୦ଟି... Uttarakhand HC refuses to recover Rs 2... South Delhi Prepares for 20 Weddings T... Delhi Expands Electric Bus Fleet by 10...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি দিবস উদযাপন ও সাংবাদিকতা প্রশিক্ষণ শিবির মানবাজারে

✍️ Reporter: Amaresh Dutta 🗓 02 Nov 2026, 08:08 AM 👁 88
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
১৯৫৬ সালে মানভূম জেলা রাজ্য পুনর্গঠন এবং অঞ্চল স্থানান্তর আইনে বিহার ও পশ্চিমবঙ্গ বিভক্ত হয়। ১লা নভেম্বর, ১৯৫৬ সালে জন্ম হয় পুরুলিয়া জেলার। বঙ্গভুক্তির ৭১ তম বর্ষের পদার্পণকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় চলছে অনুষ্ঠান। পাশাপাশি রবিবার মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি দিবস উদযাপন ও সাংবাদিকতা প্রশিক্ষণ শিবির। অতিথিদের বরণের পর প্রদীপ প্রজ্জ্বলন করে মহতী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মানবাজার মহকুমা শাসক দীপক মীনা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রুদ্রসুন্দর পতি পুরুলিয়া জেলার নানান সমস্যা তুলে ধরে এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের দায়িত্ব ও কর্তব্যের কথা উল্লেখ করেন। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি তথা দূরদর্শনের প্রাক্তন সহ অধিকর্তা স্নেহাশীষ শূর তাঁর বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের কথা স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানে ভাষা সেনানী কাজল সেন -কে সম্মাননা জ্ঞাপন করা হয়। যোগাচার্য ভোলানাথ মাহাতো, প্রাক্তন অধ্যক্ষ চন্ডীদাস মুখোপাধ্যায়, জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, নাট্য ব্যক্তিত্ব সমীর মুখোপাধ্যায়, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বরূপ দত্ত, সাহিত্যিক মহাদেব হাঁসদা, কলেন্দ্রনাথ মান্ডি, সাঁওতালী লিটেলারী সোসাইটির সম্পাদক অরুণ সরেন, প্রাক্তন আধিকারিক রামকৃষ্ণ নন্দী, পুরুলিয়া থেকে আগত সাংবাদিক দেবরাজ মাহাতো, বিশ্বনাথ রায়, সঞ্জিৎ গোস্বামী, সমাজসেবী মনোজ মুখার্জী, প্রসাদ দাশগুপ্ত সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশন করেন দীনেশ পণ্ডিত ও অন্বেষা নারায়ণ দেব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজিতা মুখার্জী।
📲Get App