🔥 TRENDING जयपुर की 22 पंचायत समितियो ं मे ं उप-प... વસ્તી ગણતરી-૨૦૨૭ની પૂર્વતૈયારીના ભાગરૂ... Supriya Sule Likely to Join Modi Cabin... Swiss Musician's Marathi Shiva Bhajan... जयपुर मे ं डंपर ने स्कूल बस को मारी टक... MLA Chetan Anand Calls Meeting of Supp...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পাঁচ দফা দাবিতে খড়গ্রামে AIKS ও AIARWU-র ডেপুটেশন, কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থে সরব সংগঠন

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 28 Nov 2026, 10:45 AM 👁 11
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পাঁচ দফা দাবিতে খড়গ্রামে AIKS ও AIARWU-র ডেপুটেশন, কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থে সরব সংগঠন

মুর্শিদাবাদ: কৃষক ও ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার দাবিতে পাঁচ দফা দাবি নিয়ে খড়গ্রামে ডেপুটেশন দিল AIKS ও AIARWU। শুক্রবার সংগঠন দুটির খড়গ্রাম ব্লক কমিটির উদ্যোগে খড়গ্রাম ব্লকের সহকারী কৃষি অধিকর্তার কাছে দাবিপত্র জমা দেওয়া হয়।

এদিনের ডেপুটেশনে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের বিল কমানো এবং বকেয়া বিদ্যুৎ বিলের উপর সুদ মুকুবের দাবি জানানো হয়। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের বীজ, সার ও কীটনাশক সরবরাহের দাবিও তোলা হয়।

এছাড়াও প্রতিটি গ্রামে শিবিরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সরকার নির্ধারিত সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করার দাবি জানান সংগঠনের নেতৃত্ব। একই সঙ্গে ধান বিক্রির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবিও জানানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের থানা সম্পাদক বিবেক মার্জিত, কৃষক সভার থানা সম্পাদক নবীন মণ্ডল, সভাপতি চণ্ডীপ্রসাদ রাজবংশী, কৃষক নেতা গোলাম মর্তুজা ও মনিরুল শেখ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সংগঠনের নেতৃত্বের বক্তব্য, কৃষি উৎপাদনের খরচ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ কৃষকরা। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় এবং কৃষিজ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু চাষি ও ক্ষেতমজুর। তাই তাদের আর্থিক সুরক্ষা, কৃষিকাজের খরচ কমানো এবং সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এখন সংগঠনগুলির উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন খড়গ্রামের কৃষক ও ক্ষেতমজুররা।
📲Get App