🔥 TRENDING 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... జీకే వీధి మండల పగ్గాలు వైఎస్సార్సీపీకి... સુરતની ડૉ. પારુલ વડગામા: 18 વર્ષથી TB... સાબરકાંઠા જિલ્લાના ગામોમાં સીસીટીવી સ્... ठाणे जिल्ह्याला दुष्काळाच्या यादीतून व... जेल से निकलते ही आज़म खान ने किया घोषण...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পাণ্ডুয়া থানার অন্তর্গত শিমলাগড় কালীবাড়ির ঐতিহ্যবাহী ইতিহাস।

✍️ Reporter: Partha Chatterjee 🗓 07 Nov 2026, 07:52 PM 👁 98
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
প্রায় আটসবছর আগের কথা। পাণ্ডুয়া থানার অন্তর্গত শিমলাগর এলাকার আগে নাম ছিল হরহিরপুর।এই অঞ্চলে ছিল তালপাতার ছাউনি দেওয়া মা কালী মূর্তি।এক কাপালিক পঞ্চমুন্ডি আসনে বসে এখানে তন্ত্র সাধনা করতেন।পড়ে হরিহরপুর নাম পাল্টে হয় সিমলাগড়।তালপাতার কুটিরে থাকা মায়ের মূর্তি পাল্টে হয় পাকা মন্দির ও কষ্টি পাথরের মূর্তি। শোনা যায় তখন বিশে ডাকাত বলে এক ডাকাত ছিল যে ডাকাতি করতে যাবার আগে মাকে পুজো দিয়ে যেত। ডাকাতদের পুজো করার জন্য মা ডাকাতকালী নামেও পরিচিত।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভক্ত সংখ্যা আস্তেআস্তে বাড়ায় মন্দিরটি সংস্কার করা হয়।প্রত্যেকবছর পুজোয় মাকে 108 রকমের ভোগ দেওয়া হয়।এলাকার মানুষজন মনে করেন মন্দিরের ভিতরের গাছে সুতো বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়।বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী এখানকার সেবাইতগণ। পাণ্ডুয়া জি টি রোড ঘেষা এই কালীমন্দির তথা মূর্তি দর্শন মনে একটা দিব্যি শান্তির পরশ অনুভব করায়।
📲Get App