🔥 TRENDING चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পান্ডুয়া গ্রামে শোকের ছায়া: সড়ক দুর্ঘটনায় বিজেপির সক্রিয় কর্মী পিরু বাউরীর অকালপ্রয়াণ

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 09 Nov 2026, 09:23 PM 👁 76
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

পান্ডুয়া গ্রামে শোকের ছায়া: সড়ক দুর্ঘটনায় বিজেপির সক্রিয় কর্মী পিরু বাউরীর অকালপ্রয়াণ

পান্ডুয়া গ্রামে শোকের ছায়া: সড়ক দুর্ঘটনায় বিজেপির সক্রিয় কর্মী পিরু বাউরীর অকালপ্রয়াণ
​পাত্রসায়ের: সড়ক দুর্ঘটনায় এক সম্ভাবনাময় তরুণের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এল পাত্রসায়ের ব্লকের পান্ডুয়া গ্রামে। মৃত যুবকের নাম পিরু বাউরী (২১)।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা-মাকে সঙ্গে নিয়ে বাইকে করে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পিরু। তাঁদের সেখানে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। রাস্তায় একটি সাইকেলের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গুরুতর আহত হন পিরু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
​তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানেও অবস্থার আরও অবনতি হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। কিন্তু শেষ রক্ষা হয়নি; বাঁকুড়া থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পিরুর।
​পরিবারের পাঁচ সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এই তরুণ। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবারটি সম্পূর্ণ দিশেহারা। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা।
​রাজনীতিতেও সক্রিয় ভূমিকা ছিল পিরুর। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
​আজ কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পিরুর নশ্বর দেহ ফিরিয়ে আনা হয় পান্ডুয়া গ্রামে। গ্রামে দেহ পৌঁছাতেই কান্নার রোল ওঠে। শোকপ্রকাশ করতে ও শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজেপির দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। গ্রামের পক্ষ থেকে ও বিজেপির স্থানীয় সংগঠনের তরফ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। একজন প্রাণবন্ত যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে সমগ্র পান্ডুয়া গ্রামজুড়ে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।
📲Get App