🔥 ट्रेंडिंग राष्ट्रीय हिंदू शेर सेना ने सातवें स्थ... वाराणसी के लोहता में नेताजी मुलायम सिं... पांडुरंग सोनटक्के यांची छत्रपती संभाजी... तमिलनाडु के मुख्यमंत्री विजय ने गठबंधन... भारतीय संगीतकार टी.एम. कृष्णा, चिमायि... टैमिलनाडु के मुख्यमंत्री विजय ने टीवीक...
23 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই উচ্ছ্বাস, মিষ্টি মুখ মানবাজার মুসলিম পাড়ায়

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 23 नव. 2026, 09:41 AM 👁 27
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই এবার উৎসবের আমেজ দেখা গেল পুরুলিয়ার মানবাজার মুসলিম পাড়ায়। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা ঢুকে যাওয়ায় লাড্ডু বিতরণও করা হল এদিন। মূলত জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পেয়ে এদিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মানবাজারের বিধায়িকা ময়না মুর্মুকে ধন্যবাদ জানান মহিলারা। মিষ্টিমুখ করে আনন্দ প্রকাশ করেন মানবাজার মুসলিম পাড়ার মহিলারা। সরকারি যোজনার টাকা পেয়ে মহিলারা জানান, “ আমরা খুব খুশি, শুভেন্দু অধিকারীর সরকার যে এইভাবে আমাদের পাশে থেকেছেন, তার জন্য আমরা খুবই আপ্লুত। আশা রাখছি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন।” এদিন মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাওয়ায় খুশি মহিলারা।
📲Get App