🔥 TRENDING Four Beach Shacks Destroyed in Calangu... Admission, Transfer Certificate and Un... High Court scolds state over incomplet... 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... జీకే వీధి మండల పగ్గాలు వైఎస్సార్సీపీకి... સુરતની ડૉ. પારુલ વડગામા: 18 વર્ષથી TB...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে এবার একজোট হলেন গ্রামের মহিলারা

✍️ Reporter: Amaresh Dutta 🗓 14 Nov 2026, 05:15 PM 👁 57
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
গ্রামে অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে এবার একজোট হলেন গ্রামের মহিলারা। দলবদ্ধভাবে প্রায় ৪০ জন মহিলা বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে গ্রামে মদ বিক্রি বন্ধের দাবি জানালেন। ঘটনাটি বরাবাজার ব্লকের অন্তর্গত বাসুদেবপুর গ্রামের। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাসুদেবপুর গ্রামের প্রায় ৪০ জন মহিলা একত্রিত হয়ে বরাবাজার থানায় উপস্থিত হন। সেখানে তাঁরা গ্রামের মধ্যে অবৈধ মদ বিক্রি বন্ধ করার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলাদের এই অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ করে বরাবাজার থানার পুলিশ ও বরাবাজার আবগারি দপ্তর। দুই দপ্তরের আধিকারিকরা যৌথভাবে বাসুদেবপুর গ্রামে অভিযান চালান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন বেশ কিছু পরিমাণ অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। পরে সেগুলি নষ্ট করে দেওয়া হয়। গ্রামে অবৈধ মদ বিক্রি বন্ধ করতে মহিলাদের এই সম্মিলিত উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, প্রশাসনের এই অভিযানের পর বাসুদেবপুর গ্রামে অবৈধ মদ বিক্রি কতটা নিয়ন্ত্রণে আসে।
📲Get App