🔥 TRENDING Haryana Pan Masala Firm Evades Rs 116.... Haryana's Saini Highlights Jobs, Inves... Former Haryana Minister Phool Chand Mu... Rajasthan and MP Hit 6°C & 7°C as Fog... CG HC Criticises Bilaspur Municipal Co... SBI Clerk 2026 Prelims Cut‑Off Marks R...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নরেন্দ্র মোদির অবিকল চেহারা! হাজারদুয়ারিতে সদানন্দকে ঘিরে পর্যটকদের চমক, কান্দি থেকে এলেন কর্নাটকের ‘মোদি’!

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 11 Nov 2026, 11:58 PM 👁 83
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নরেন্দ্র মোদির অবিকল চেহারা! হাজারদুয়ারিতে সদানন্দকে ঘিরে পর্যটকদের চমক, কান্দি থেকে এলেন কর্নাটকের ‘মোদি’!


চেহারায় অবিকল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে চলাফেরা—সবেতেই যেন প্রধানমন্ত্রীর ছাপ। আর এই চেহারার জেরেই মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারিতে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠলেন কর্নাটকের বাসিন্দা সদানন্দ নায়েক। গাড়ি থেকে নামতেই তাকে দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির হয়েছেন হাজারদুয়ারিতে! পরে অবশ্য কাছে আসতেই ভাঙে সেই ভুল। কালীপুজো উপলক্ষে কান্দিতে এসে এবার হাজারদুয়ারি ভ্রমণে চমক দিলেন এই ‘মোদি-সদৃশ’ ব্যক্তি।

ঐতিহাসিক হাজারদুয়ারির প্রাঙ্গণে প্রতিদিনই ভিড় জমান দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। তবে এবার সেই পর্যটকদের নজর কাড়লেন এক বিশেষ ব্যক্তি। তাকে দেখলে প্রথম দর্শনে মনে হতে পারে, তিনি যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কিন্তু না, তিনি প্রধানমন্ত্রী নন। তিনি কর্নাটকের বাসিন্দা সদানন্দ নায়েক।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দিতে মধুসূদন দত্তের বাড়িতে কালীপুজো উপলক্ষে এসেছেন সদানন্দ নায়েক। তার চেহারা ও সাজপোশাক অনেকটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। সদানন্দের কথায়, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেই সময় দু'জনের মধ্যে হাই-হ্যালো বিনিময়ও হয়। এরপর থেকেই প্রধানমন্ত্রীর আদলে নিজের এই বিশেষ সাজপোশাক বজায় রেখেছেন তিনি।

চারধাম যাত্রা শেষ করে হরিদ্বারে ২৮ দিন কাটানোর পর কান্দিতে আসেন সদানন্দ। এরপর ঐতিহাসিক হাজারদুয়ারি ঘুরে দেখার জন্য মধুসূদন দত্ত তাকে গাড়িতে করে পাঠান লালবাগে।

আর হাজারদুয়ারি প্রাঙ্গণে গাড়ি থেকে নামতেই শুরু হয় চমকের পালা। সদানন্দকে দেখে প্রথমে অনেক পর্যটকই কার্যত হতভম্ব হয়ে যান। কেউ কেউ তাকে প্রধানমন্ত্রী ভেবে ভুলও করেন। পরে কাছে গিয়ে কথা বলতেই পরিষ্কার হয় আসল পরিচয়। তিনি কর্নাটকের সদানন্দ নায়েক, যার চেহারা ও সাজপোশাকে রয়েছে নরেন্দ্র মোদির স্পষ্ট ছাপ।

তার এই অভিনব উপস্থিতিকে ঘিরে পর্যটকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। অনেকেই এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন।

সদানন্দ নায়েক জানান, হাজারদুয়ারি দর্শন শেষ করে এবার তাঁর পরবর্তী গন্তব্য নবদ্বীপ। তবে মুর্শিদাবাদের এই ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে তার উপস্থিতি যে পর্যটকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে রইল, তা বলাই যায়।

ইতিহাসের শহর মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে এসে এমন চমক পাবেন, তা হয়তো ভাবতেও পারেননি পর্যটকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবিকল চেহারার অধিকারী সদানন্দ নায়েককে ঘিরে তাই এদিন হাজারদুয়ারি প্রাঙ্গণে ছিল বাড়তি কৌতূহল।

আসুন, এবার সরাসরি সদানন্দ নায়েকের মুখ থেকেই শুনে নেওয়া যাক তার এই বিশেষ সাজপোশাকের গল্প।
📲Get App