নবগ্রামের মরকি কালী মন্দিরে কালীপুজোর উদ্বোধন, উপস্থিত আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস

নবগ্রাম, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার অন্তর্গত নবগ্রামের নবগ্রাম কালীতলায় অবস্থিত বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী মড়কি মাতা কালী মন্দিরে কালীপুজোর শুভ সূচনা হলো। শনিবার, ৭ই নভেম্বর সন্ধ্যার সময়ে পশ্চিমবঙ্গ সরকারের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন।
এদিন মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে পুজোর সূচনা করেন মন্ত্রী। পরে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার মুখপাত্র স্বরূপ ঘোষ, বিজেপি নেতা নিমাই চন্দ্র ঘোষ-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।
দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে মড়কি মাতা কালী মন্দিরের এই পুজো। প্রতিবছরের মতো এবারও কালীপুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শনিবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মূল কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে রবিবার ৮ই নভেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস দীর্ঘক্ষণ মন্দিরে অবস্থান করেন। তিনি মায়ের প্রতিমা দর্শনের পাশাপাশি পুজো ও আরতিতে অংশ নেন। এদিন উপস্থিত সকলকে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি পুজো উদ্যোক্তারাও মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দে নবগ্রামের কালীতলার মরকি কালী মন্দিরে শুরু হয়েছে এবারের কালীপুজোর আয়োজন।