🔥 TRENDING जयपुर जिला परिषद - रुझान शुरू!* > *कां... पोलीस आयुक्त प्रवीण पवार ने टाउन हॉल क... Ishan NPP Leader Accuses Nagaland Govt of Ig... Assam Rifles Seizes 7.20 Crore Worth o... Meghalaya CM Warns of Teacher Shortage...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নবগ্রামে পুলিশের বড়সড় অভিযান! বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ৩

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 26 Oct 2026, 09:58 PM 👁 92
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নবগ্রামে পুলিশের বড়সড় অভিযান! বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ৩

মুর্শিদাবাদের নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ ও সরঞ্জাম। রবিবার লক্ষ্মী পূজোর রাতে শিবপুর টোল প্লাজার কাছে একটি ছোট লরি আটক করে এই সামগ্রী উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, যাদের মধ্যে রয়েছে এক কিশোর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই লরিতে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিহার থেকে মোবাইলের যন্ত্রাংশ নিয়ে বেলডাঙার দিকে যাচ্ছিল লরিটি। কিন্তু তল্লাশির সময় উদ্ধার হওয়া সামগ্রীর প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

এই বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ কোথা থেকে আনা হয়েছিল? কী উদ্দেশ্যে সেগুলি বেলডাঙায় নিয়ে যাওয়া হচ্ছিল? এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত দেরকে সোমবার আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতের কাছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। তদন্ত যত এগোবে, ততই সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য।
📲Get App