🔥 TRENDING कल्याणपुरा ब्लॉक नंबर 2 में खिला कमल,... New Song 'Awadh Ke Ram Chale' Celebrat... Arjun Kanungo Teams Up with Charlie Je... Gokul Dairy Raises Milk Price by ₹6, B... India Faces Ongoing Drought Conditions... Samantha, Raj Nidimoru Welcome Baby Bo...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মুর্শিদাবাদে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত! নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতে ১২ সদস্যের NCPI-তে যোগদান, চাপে কংগ্রেস!

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 04 Nov 2026, 10:06 PM 👁 82
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মুর্শিদাবাদে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত! নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতে ১২ সদস্যের NCPI-তে যোগদান, চাপে কংগ্রেস!

বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে রাজনৈতিক শক্তি বাড়াতে শুরু করল এনসিপিআই। গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙন ধরিয়ে বিরাট চমক দিল NDA জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল NCPI.

জানা গিয়েছে, নবগ্রাম ব্লকের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মোট ১২ জন পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে NCPI দলে যোগদান করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১৫০ জন কর্মী, সমর্থক ও নেতৃত্বও NCPI-এর পতাকা হাতে তুলে নেন।

উল্লেখ্য, ২২ জন সদস্যবিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ১২ জন সদস্যের যোগদানের ফলে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এতদিন কংগ্রেসের দখলে থাকা গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হতে পারে বলেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও পঞ্চায়েতের দখল পরিবর্তন এখনই নিশ্চিত নয়, তবে নতুন রাজনৈতিক সমীকরণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

এদিনের যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা NCPI -র সভাপতি শাশ্বত প্রসাদ ঘোষ ওরফে অরূপ ঘোষ, জেলা কনভেনার ঝাটু শেখ এবং বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি রাজীব ঘোষ।

এই যোগদান কর্মসূচিকে ঘিরে NCPI শিবিরে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যায়। দীপাবলির আগেই মুর্শিদাবাদে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাওয়ায় আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

এ প্রসঙ্গে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি অরূপ ঘোষ জানান, জঙ্গিপুরের প্রতিটি প্রান্তেই আগামী দিনে এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি রাজীব ঘোষের দাবি, আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে NCPI

সব মিলিয়ে, মুর্শিদাবাদের নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের এই গণযোগদান কি মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করতে চলেছে? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
📲Get App