🔥 TRENDING Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam... Four Beach Shacks Destroyed in Calangu...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা তারা ট্রান্সপোর্টের কর্ণধার সুজয় দাসের! শোকের ছায়া নিমতিতায়

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 04 Nov 2026, 10:10 PM 👁 86
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা তারা ট্রান্সপোর্টের কর্ণধার সুজয় দাসের! শোকের ছায়া নিমতিতায়

মুর্শিদাবাদ: নিমতিতার কর্মকারপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! ইলেকট্রিক পোলের সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ গেল মা তারা ট্রান্সপোর্টের কর্ণধার সুজয় দাসের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে নিমতিতা থেকে বাসুদেবপুর যাওয়ার পথে কর্মকারপাড়া মোড়ে একটি বিদ্যুতের পোলের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের পোলটিও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় সুজয় দাসকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুজয় দাসের বাড়ি নিমতিতা অঞ্চলের মঙ্গলপুরে। অল্প বয়সেই নিজের উদ্যোগে আলিলস্করপুরের বিন্দুপাড়া এলাকায় গড়ে তুলেছিলেন মা তারা ট্রান্সপোর্ট। তাঁর এই আকস্মিক প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও পরিচিতরা। তাঁর দুটি সন্তান রয়েছে।

মা তারা ট্রান্সপোর্টের কর্মীদের কথায়, সুজয় দাস অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। নিজের ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়াতেন তিনি। তাঁর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মীরা।

এদিকে, বুধবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দফতরের কর্মীরা। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের পোল পরিবর্তনের কাজ শুরু হয়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও।

একজন উদ্যোগী ব্যবসায়ী ও ভালো মনের মানুষকে হারিয়ে শোকাহত নিমতিতার বাসিন্দারা। সুজয় দাসের অকালপ্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
📲Get App