মানবাজারে একাধিক খাবারের দোকানে সারপ্রাইজ ভিজিট।
মানবাজারে একাধিক খাবারের দোকানে সারপ্রাইজ ভিজিট। বুধবার সন্ধ্যায় মানবাজার মহকুমা শহরের একাধিক খাবারের দোকান পরিদর্শন করা হয়। এদিন অভিযানে ছিলেন মানবাজার ১ ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক গৌরব বসু। মিষ্টির দোকান সহ বিভিন্ন স্থানে অভিযান চলে এদিন। মূলত খাবারের গুনমান ও বিভিন্ন প্রক্রিয়াকরণ বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, আগামী দিনেও এ ধরনের অভিযান মানবাজার জুড়ে চলবে।পাশাপাশি লাইসেন্সহীন এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য খাবার দোকানের মালিকদের বিরুদ্ধে আগামী দিনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।