🔥 ट्रेंडिंग जम्मू-कश्मीर ने 2023 के 3.3 GW से कम प... जम्मू-कश्मीर हाई कोर्ट ने 84 न्यायिक अ... जम्मू-कश्मीर की राजनीतिक उलझन के मूल म... गोवा में अंतरराष्ट्रीय फिल्म महोत्सव:... गोवा में 22 नवंबर को CJP ने ‘क्या बोलत... कैलांगुटे में आग से चार बीच शैक जल गए,...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানবাজারে দাসপাড়ায় চুরি, দিনেদুপুরে বাড়ি থেকে সাফ টাকা-গয়না!

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 18 नव. 2026, 10:35 PM 👁 42
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বাড়িতে তালা দিয়ে বাইরে যাওয়া। সারাদিন ঘর ফাঁকা থাকা। এ ছবি তো এখন পাড়ায় পাড়ায়। কিন্তু সেই সুযোগ নিয়ে বাড়ি থেকে টাকা পয়সা, গয়না-গাটি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার পুরুলিয়া জেলার মানবাজার শহরে।মানবাজারের বাসিন্দা সাবিত্রী পাল বলেন, আমরা সপরিবারে হাতিখেদা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মানবাজার থেকে বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বার হই। রাত্রি আটটার সময় বাড়ি ফিরে দেখি সারা ঘর লন্ডভন্ড, দরজা কাটা, আলমারির তালা ভাঙা, সোনা, নগদ টাকা সহ একাধিক জিনিস উধাও। এরপর মঙ্গলবার মানবাজার থানায় অভিযোগ দায়ের করেন সাবিত্রী পালের স্বামী সন্দীপ পাল। দুপুরে স্বাভাবিকভাবেই এলাকা কিছুটা নিঃস্তব্ধ হয়ে যায়। আর তারপরই দুষ্কৃতীরা হানা দেয় বাড়িতে, ধারণা পরিবারের লোকজনের।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ। দিনের বেলা এমন চুরি হয় কীভাবে, আতঙ্কে সন্দীপ পালের পরিবার ও এলাকার লোকজন।পাড়াটি আপাত জনবহুলই। তাই এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
📲Get App