🔥 TRENDING રાજસ્થાન જન સેવા ચેરિટેબલ ટ્રસ્ટે વલસા... बहादुरपुर पुल पर कार्तिक पूर्णिमा मेले... नेपाल के प्रधानमंत्री बालेंद्र शाह को... గొలుసు గుర్తుతో గెలిపించండి గ్రామాభివ... લીલીયા તાલુકાના પુજાપાદર ગામે ઉદાસીન ફ... अलवर के टिटपुरी में स्थानीय अपडेट
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! শর্ট সার্কিট থেকে আগুন

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 23 Nov 2026, 01:19 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে মৃত্যু তিনটি গবাদি পশুর

ভরতপুরের সিজগ্রাম মোল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি, সর্বস্বান্ত একটি পরিবার।

ভরতপুর, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম মোল্লাপাড়ায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি গোয়ালঘর। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে গোয়ালঘরে থাকা তিনটি গবাদি পশুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাত প্রায় ১২টা নাগাদ হিলু শেখের বাড়ির গোয়ালঘরে আচমকাই আগুন লাগে। সেই সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আচমকা পাশের বাড়ির এক মহিলা গোয়ালঘরে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি হিলু শেখকে ঘুম থেকে ডেকে তোলেন।

ঘুম থেকে উঠে নিজের গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েন হিলু শেখ। এরপর আগুন নেভানোর জন্য শুরু হয় তৎপরতা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শেষরক্ষা হয়নি। আগুনে পুড়ে মৃত্যু হয় গোয়ালঘরে থাকা তিনটি গবাদি পশুর।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যাচ্ছে। এক রাতের এই ভয়াবহ ঘটনায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে হিলু শেখের পরিবার। প্রিয় গবাদি পশুগুলিকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।

মাঝরাতের এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সিজগ্রাম মোল্লাপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একটি পরিবারের জীবিকা ও সম্বল কেড়ে নিল ভয়াবহ আগুন।
📲Get App