🔥 ट्रेंडिंग जम्मू-कश्मीर ने 2023 के 3.3 GW से कम प... जम्मू-कश्मीर हाई कोर्ट ने 84 न्यायिक अ... जम्मू-कश्मीर की राजनीतिक उलझन के मूल म... गोवा में अंतरराष्ट्रीय फिल्म महोत्सव:... गोवा में 22 नवंबर को CJP ने ‘क्या बोलत... कैलांगुटे में आग से चार बीच शैक जल गए,...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মাদকবিরোধী অভিযানে জিয়াগঞ্জ থানার বড়সড় সাফল্য! ৪০ বোতল দেশি মদ-সহ গ্রেফতার দুই, বাজেয়াপ্ত বাইক

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 18 नव. 2026, 11:23 PM 👁 34
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাদকবিরোধী অভিযানে জিয়াগঞ্জ থানার বড়সড় সাফল্য! ৪০ বোতল দেশি মদ-সহ গ্রেফতার দুই, বাজেয়াপ্ত বাইক

মুর্শিদাবাদে অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান জিয়াগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বোতল দেশি মদ-সহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম মিলন দাস, বয়স ৪০ বছর এবং শুভজিৎ দাস, বয়স ২৫ বছর। দুজনেরই বাড়ি ভগবানগোলা এলাকায়।

অভিযোগ, জিয়াগঞ্জ থেকে বেআইনিভাবে দেশি মদ বাইকে করে নিয়ে যাওয়ার সময় জিয়াগঞ্জ থানার অন্তর্গত কালিকাপুর তেঁতুলতলা এলাকায় তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট ৪০ বোতল দেশি মদ। এরপর মদ এবং ব্যবহৃত বাইকটি পুলিশি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়।

ঘটনার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছে জিয়াগঞ্জ থানার পুলিশ।

অবৈধ মদের কারবার রুখতে পুলিশের এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। তবে এই বেআইনি কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
📲Get App