🔥 ट्रेंडिंग चिचपल्ली गावाच्या पायाभूत सुविधांच्या... गुरु नानक जयंती 2026 का राष्ट्रीय अवका... श्रीमद्भागवत कथा एवं भंडारे में शामिल... सवाई माधोपुर में 2 लाख से अधिक बच्चों... मनोहर सिंह प्रशांत बैरवा और सुषमा बैरवा को कांग्र...
24 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

কুশদ্বীপ গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে মেধা অন্বেষণ, হাতের লেখা ও যোগাসন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

✍️ रिपोर्टर: Giasuddin Mandal 🗓 24 नव. 2026, 09:06 AM 👁 24
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

কুশদ্বীপ গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে মেধা অন্বেষণ, হাতের লেখা ও যোগাসন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুশদ্বীপ গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে মেধা অন্বেষণ, হাতের লেখা ও যোগাসন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
​নিজস্ব সংবাদদাতা: কুশদ্বীপ গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত ‘মেধা অন্বেষণ পরীক্ষা–২০২৬’, ‘বাংলা সুন্দর হাতের লেখা’ এবং ‘যোগাসন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি কুশদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে গ্রন্থাগারের পক্ষ থেকে ‘শ্রদ্ধার্ঘ্য–২০২৬’ শীর্ষক সম্মাননা তালিকাও প্রকাশ করা হয়।
​মেধা অন্বেষণ পরীক্ষা–২০২৬
​এদিনের অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেণিভিত্তিক প্রথম স্থানাধিকারীরা হলেন—
​বিহান নন্দী
​অঙ্কন দে
​অঙ্কন সরকার
​সৌম্যজিৎ মন্ডল
​পৃথ্বীরাজ বাগ্দী
​এছাড়াও প্রতিটি শ্রেণির প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি কুশদ্বীপ শ্রীরামকৃষ্ণ নিকেতনের পড়ুয়াদের সাফল্যও এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।
​বাংলা সুন্দর হাতের লেখা ও যোগাসন প্রতিযোগিতা
​অনুষ্ঠানে ‘বাংলা সুন্দর হাতের লেখা’ এবং ‘যোগাসন প্রতিযোগিতা’র বিভিন্ন বিভাগে বিজয়ী বালক ও বালিকাদের পুরস্কৃত করা হয়।
​বাংলা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীরা:
​আরিফ মির্জা ও সপ্তর্ষী ঘোষাল
​সৌম্যদ্বীপ ধীবর ও সমৃতা গরাই
​সৌমেন বাগ্দী, নৌরিন মির্জা ও সম্রাজ্ঞী ঘোষাল
​যোগাসন প্রতিযোগিতায় বিজয়ীরা:
​অঙ্কন দে, সৌম্যদ্বীপ ধীবর ও সৌনক নন্দী
​অয়ন্তিকা নন্দী, অরণ্যা মন্ডল ও সৌরজা দে
​শিপ্রা পন্ডিত, দিব্যাঙ্কা দত্ত ও হাসনিয়া মন্ডল
​‘শ্রদ্ধার্ঘ্য–২০২৬’ সম্মাননা
​সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থ অবদান ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘শ্রদ্ধার্ঘ্য–২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত ব্যক্তিত্বদের তালিকা নিচে দেওয়া হলো—
​ঔষধ পরিষেবায় নিরন্তর সেবার জন্য: অজিত রায় ও সঞ্জয় নন্দী।
​মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েও নিজস্ব মূল্যবান সময় ব্যয় করে মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য: অমিত ব্যানার্জ্জী ও কৌশিক দে।
​বর্ষার রাত ও প্রতিকূল পরিস্থিতিতে জঙ্গল পেরিয়ে নিজস্ব গাড়িতে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো মানবিক সেবার জন্য: বিকাশ কুন্ডু, উৎপল দে, অমিত রায়, বাপ্পী বাগ্দী, সুকুমার বাগ্দী ও ভৈরব বাগ্দী।
​সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের সামনে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য: গিয়াসুদ্দিন মন্ডল।
​আয়োজকদের ভূমিকা ও উপস্থিতি
​কুশদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় পড়ুয়া, অভিভাবক, শিক্ষক, গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রন্থাগারের পক্ষ থেকে সুশান্ত পন্ডিত ও রাজিব দে-র নিরলস প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। উল্লেখ্য, সুশান্ত পন্ডিত যোগাসন, মেধা অন্বেষণ পরীক্ষা, ক্রীড়া এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার মাধ্যমে কুশদ্বীপ ও আশপাশের গ্রামের ছাত্র-ছাত্রীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
📲Get App