🔥 TRENDING अभिषेक मीना को अध्यक्ष, तनिष्का सैन को... Suvendu Banerjee to Meet NCPI MPs at B... Suvendu Adhikari Compared to Yogi Adit... Ghoramara Island Emerges as New Landfo... Chirag Paswan Stresses 'Bihar First' V... Two Madrasa Students Found Dead in Bih...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

কালিম্পংয়ের গরুবাথানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ‘ফার্মার্স বিজনেস সামিট-২০২৬’, নজরে মধু রপ্তানি ও কৃষি নেতৃত্ব পুরস্কার

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 29 Nov 2026, 05:45 PM 👁 50
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

কালিম্পংয়ের গরুবাথানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ‘ফার্মার্স বিজনেস সামিট-২০২৬’, নজরে মধু রপ্তানি ও কৃষি নেতৃত্ব পুরস্কার

কালিম্পংয়ের গরুবাথানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ‘ফার্মার্স বিজনেস সামিট-২০২৬’, নজরে মধু রপ্তানি ও কৃষি নেতৃত্ব পুরস্কার
​কালিম্পং, ২৮শে নভেম্বর ২০২৬: কৃষিপণ্যের বিপণন ও আন্তর্জাতিক রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে অনুষ্ঠিত হলো ‘ফার্মার্স বিজনেস সামিট-২০২৬’। আজ শনিবার (২৮শে নভেম্বর) গরুবাথান ব্লকের টুডে তাংতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টুডে বাজার গ্রাউন্ডে এই বিশেষ বাণিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 800 জন চাষি উপস্থিত ছিলেন।
​‘সুন্দরবন ড্রিম’-এর উদ্যোগে আয়োজিত এই সামিটে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা এপিডা (APEDA) এবং আইসিএআর-এনআরসি অন মিথুন (ICAR-NRC Mithun)। অনুষ্ঠানের মূল আয়োজক তথা ‘সুন্দরবন ড্রিম’-এর সম্পাদক জি. মোস্তফার দিনভর অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই বৃহৎ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিডা (APEDA)-র পশ্চিমবঙ্গের আঞ্চলিক প্রধান সন্দীপ সাহা। এবারের সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে ছিল ‘কৃষি নেতৃত্ব পুরস্কার-২০২৬’ প্রদান এবং ‘মধু রপ্তানি’ (Honey Exports) সংক্রান্ত বিশেষ আলোচনা ও উদ্যোগ।
​এই সামিটে ভারতের ১৫টিরও বেশি রাজ্য থেকে প্রতিনিধিদের পাশাপাশি দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিদেশি প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। প্রান্তিক কৃষক ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে এফপিসি (FPC) এবং স্বনির্ভর গোষ্ঠী (SHG)-গুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টলের ব্যবস্থা রাখা হয়েছিল। অনুষ্ঠানটির প্রোগ্রাম পার্টনার হিসেবে যুক্ত ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরসহ একাধিক সরকারি সংস্থা।
​সম্পাদক জি. মোস্তফার এই সুদূরপ্রসারী উদ্যোগ এবং সন্দীপ সাহার মতো আধিকারিকদের উপস্থিতির ফলে পাহাড় ও সমতলের কৃষকদের উৎপাদিত পণ্য—বিশেষত মধু এবং স্থানীয় কৃষিজাত সামগ্রী সরাসরি দেশি-বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
📲Get App