🔥 TRENDING 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... జీకే వీధి మండల పగ్గాలు వైఎస్సార్సీపీకి... સુરતની ડૉ. પારુલ વડગામા: 18 વર્ષથી TB... સાબરકાંઠા જિલ્લાના ગામોમાં સીસીટીવી સ્... ठाणे जिल्ह्याला दुष्काळाच्या यादीतून व... जेल से निकलते ही आज़म खान ने किया घोषण...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

জমজমাট গণ ভাইফোঁটা, আনন্দে মাতলো বরাবাজার

✍️ Reporter: Amaresh Dutta 🗓 11 Nov 2026, 06:57 PM 👁 81
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ শুভ ভাতৃদ্বিতীয়া, মূলত ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভ্রাতৃদ্বিতীয়া। মিষ্টিমুখ করিয়ে উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন। সেই চিত্র দেখা গেল পুরুলিয়ার বরাবাজার শহরে। বুধবার বরাবাজার থানার পক্ষ থেকেও পথ চলতি সমস্ত ভাইদের কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বরাবাজার থানায় কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়ার বোনেরা।ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও আত্মিক বন্ধনের এক অনন্য প্রতীক। এদিন প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।
📲Get App