🔥 TRENDING चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেই মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন অসহায় মা! অনুদানের টাকা বন্ধের অভিযোগ বিলোলে

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 16 Nov 2026, 04:32 PM 👁 47
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেই মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দিলেন অসহায় মা! অনুদানের টাকা বন্ধের অভিযোগ বিলোলে

নবগ্রাম, মুর্শিদাবাদ: উৎসবের আবহে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে মুর্শিদাবাদের নবগ্রামের বিলোল গ্রামে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মন্ত্রীর হাত ধরে দুটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে যখন গ্রামজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই সামনে এল এক অন্য ছবি। পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আসার সময় মন্ত্রীকে সামনে পেয়েই সরকারি অনুদানের টাকা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে সরব হলেন গ্রামের এক অসহায় মহিলা। তার অভিযোগ ঘিরে মুহূর্তের মধ্যেই তৈরি হয় চাঞ্চল্য।

ঘটনাটি গতকাল রবিবার ১৫ই নভেম্বর সন্ধ্যার সময়ের। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া-পাশলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলোল গ্রামে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। এদিন আমিরাবাদ বিলোল উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিলোল সার্বজনীন পুজোরও সূচনা হয় মন্ত্রীর হাত ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা- নবগ্রাম থানার OC জগন্নাথ ঘোষ, লালবাগ কোর্টের OC সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তবে পুজো উদ্বোধনের পর মণ্ডপ থেকে বেরিয়ে আসার সময়ই মন্ত্রীর কাছে নিজের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন ওই মহিলা। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি সরকারি অনুদানের টাকা পাচ্ছেন না। কেন তার প্রাপ্য টাকা বন্ধ রয়েছে, তা নিয়ে মন্ত্রীর কাছে সরাসরি জানতে চান তিনি। উৎসবের আনন্দের মাঝেই এক অসহায় মহিলার এই অভিযোগ ঘিরে তৈরি হয় বিশেষ আলোচনার পরিবেশ।

পরে মন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা জানান, তার অভিযোগ শোনার পর মন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন। মহিলার বক্তব্য অনুযায়ী, মন্ত্রী তাকে বলেছেন, “ঠিক আছে, দেখা যাবে। আমি আবার আসব, দেখা করব। তখন আবার বলবেন, দেখবেন ঠিক হয়ে যাবে।”

তবে ঠিক কী কারণে ওই মহিলার সরকারি অনুদানের টাকা বন্ধ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখে আদৌ তার সমস্যার সমাধান হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই মহিলা।

একদিকে মন্ত্রীর হাত ধরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বিলোল গ্রাম, অন্যদিকে উৎসবের মঞ্চেই উঠে এল সাধারণ মানুষের সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ। সব মিলিয়ে পুজোর আনন্দের পাশাপাশি এক অসহায় মায়ের এই আবেদনও এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়ল।
📲Get App