🔥 TRENDING चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! কলা বোঝাই অটোকে পিছন থেকে ধাক্কা লরির, দুমড়ে-মুচড়ে গেল অটো, আহত এক

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 11 Nov 2026, 11:58 PM 👁 82
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! কলা বোঝাই অটোকে পিছন থেকে ধাক্কা লরির, দুমড়ে-মুচড়ে গেল অটো, আহত এক

সকাল সকাল জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা! কলা বোঝাই একটি অটোকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারল একটি লরি। সংঘর্ষের তীব্রতায় কার্যত দুমড়ে-মুচড়ে গেল অটোটি। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে খাদে পড়ল লরিটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোতে থাকা এক ব্যক্তি। লরির চালকও গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সকালবেলা ব্যস্ত জাতীয় সড়ক। অন্যান্য দিনের মতোই চলছিল যানবাহন। সেই সময় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলা বোঝাই একটি অটো বহরমপুরের দিক থেকে পলসন্ডার দিকে যাচ্ছিল। একই রাস্তায় অটোর পিছন দিক থেকে আসছিল একটি লরি। সেই সময় সামনের দিক থেকে রং রুটে অন্য একটি গাড়ি চলে আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে আসা লরিটি কলা বোঝাই অটোতে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে অটোটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে দ্বিতীয় লেনের প্রায় ১০০ মিটার দূরে একটি খাদে পড়ে যায় লরিটি।

দুর্ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। অটোতে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। পাশাপাশি লরির চালকও গাড়ির ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

সামনের দিক থেকে আসা গাড়ি, পিছন থেকে আসা লরি এবং নিয়ন্ত্রণ হারানোর জেরে মুহূর্তের মধ্যেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। তবে জাতীয় সড়কে যান চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিল এই ঘটনা।

এখন প্রশ্ন, কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারাল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী? তারই উত্তর খুঁজছে পুলিশ।
📲Get App