🔥 TRENDING Delhi Metro extends Magenta Line hours... Gwalior Police Register Case Against D... Jaipur businessmen duped of Rs 3.75 cr... Congress Leads Rajasthan Panchayat Ele... 7-Year-Old Girl Dies After Eating Nood... ರಾಜ್ಯೋತ್ಸವ ಪ್ರಶಸ್ತಿ ಪಡೆದ ಶಾಂತಬಾಯಿ ಕಾಂಬ...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

গোবরা মনি রায় শিক্ষা কেন্দ্রে AIDWA আঞ্চলিক কমিটির সহযোগিতায় শিশু আঁকা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

✍️ Reporter: Surajit Das 🗓 04 Nov 2026, 11:30 AM 👁 65
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

গোবরা মনি রায় শিক্ষা কেন্দ্রে আজ AIDWA গোবরা আঞ্চলিক কমিটির সহায়তায় ছোট শিশুদের আঁকা প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা ও রাজ্য প্রাক্তন মন্ত্রীসহ অন্যান্য সম্মানিত অতিথি।

গোবরা মনি রায় শিক্ষা কেন্দ্রে আজ AIDWA গোবরা আঞ্চলিক কমিটির সহযোগিতায় এবং প্রফেসর মনি রায় মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় ছোট ছোট খুদে শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং তাদের পুরস্কার বিতরণী করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছোট শিশুদের আঁকা কাজের জন্য পুরস্কার পেয়েছে। প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের সৃষ্টির জন্য স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা মাননীয় শ্রী বিমান বসু মহাশয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী দেবেশ দাস মহাশয়, বামফ্রন্টের উচ্চ নেতৃত্ব মাননীয় শ্রী স্নেহাংশু রায়, জয়শ্রী দেব নন্দী, আর রোপ আলী, রমা কর বসু এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন এবং মিষ্টিমুখ করানো হয়, যা অনুষ্ঠানের আনন্দময় পরিবেশকে আরও উজ্জ্বল করে তোলে।
📲Get App