🔥 TRENDING Pakistani Minister Arrives in New Delh... 13-Year-Old Dies in Bulldozer Accident... Raghopur Gets Direct Link to Patna: Br... Bihar Govt Removes KS Dwivedi as Polic... Githori Villagers Protest Against Pond... कल वकीलों का प्रदर्शन,आज नगर निगम कर्म...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

দুর্গাপূজার আগে মানবতার ছোঁয়া: দুস্থদের মুখে হাসি ফোটাতে বস্ত্রবিতরণ মাঞ্চা সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিজস্ব সংবাদদাতা, মাঞ্চা:

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 20 Oct 2026, 08:36 PM 👁 113
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

দুর্গাপূজার আগে মানবতার ছোঁয়া: দুস্থদের মুখে হাসি ফোটাতে বস্ত্রবিতরণ মাঞ্চা সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিজস্ব সংবাদদাতা, মাঞ্চা:

উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল মাঞ্চা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজ কমিটির পক্ষ থেকে এক বিশেষ বস্ত্রবিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এলাকার বহু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
​পূজার প্রাক্কালে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি প্রতিনিধি দেবানন্দ সরকার মহাশয়, জেলা কমিটির সম্মানিত সদস্য তপন দুয়ারী মহাশয় এবং ইন্দাস বিধানসভার সোশ্যাল মিডিয়া কো-কনভেনার অরিজিৎ দুয়ারী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সকল পদাধিকারী ও সদস্যবৃন্দ।
​অতিথিরা তাঁদের বক্তব্যে মাঞ্চা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব। কমিটির এই উদ্যোগ এলাকার অন্যান্য তরুণ ও সংস্থাকেও সমাজসেবায় উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
​কমিটির এই সুন্দর ও মহৎ কাজের জন্য এলাকাবাসী ও বিশিষ্ট অতিথিরা মাঞ্চা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
📲Get App