🔥 TRENDING Bhopal to Face 4–7 Hour Power Cuts Acr... सवाई माधोपुर में 8 पंचायत समितियो ं मे... Indore District May Gain Extra Lok Sab... காரைக்குடியில் புதிய தொழிற்சாலை அமைக்க... Madhya Pradesh Begins Land Acquisition... टाइगर ने सवा मिनट में किया नीलगाय का श...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

চুল্লু মদের বিরুদ্ধে খড়গ্রাম পুলিশের অভিযান! আমবাগান থেকে উদ্ধার প্রায় ১০ লিটার মদ, আটক এক

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 29 Nov 2026, 10:27 AM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
চুল্লু মদের বিরুদ্ধে খড়গ্রাম পুলিশের অভিযান! আমবাগান থেকে উদ্ধার প্রায় ১০ লিটার মদ, আটক এক

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার পুলিশের অভিযানে উদ্ধার হয় প্রায় ১০ লিটার চুল্লু মদ। এই ঘটনায় নোটন দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে চুল্লু মদ মজুত রাখার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ কীর্তিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি আমবাগানে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লিটার চুল্লু মদ উদ্ধার করেন পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকেই নোটন দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অন্যদিকে, খড়গ্রাম থানার ওসি বাপি দত্ত দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই এলাকায় মাদক ও বেআইনি মদবিরোধী একের পর এক অভিযান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশের এই ধারাবাহিক তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন খড়গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশ।

এলাকায় মাদক ও বেআইনি মদের কারবার বন্ধ করতে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
📲Get App