বৈচি কোচমালি গ্রামে জাতীয় সড়কে
यहाँ देखें:
📘 Facebook
পান্ডুয়া থানার অন্তর্গত বৈচি কোচমালি গ্রামে জিটি রোডের উপর একটি ব্যক্তিগত গাড়ির সাথে একটি বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় রাত সাড়ে আটটা নাগাত। ব্যক্তিগত চারচাকা গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় অনুমান করা যাচ্ছে যে কজন গাড়িতে উপস্থিত ছিল তাদের মধ্যে 2 জনার অবস্থা আশঙ্কা জনক। আর বাকি দুজন সম্ভবত মৃত বলে মনে হচ্ছে।আশঙ্কা জনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়েযাওয়া হয়।এলাকার মানুষজনের দাবি ওই স্থানে অনেকদিনধরে লোকাল থানায় 2 জন সিভিক পুলিশের আবেদন জানানো হয়েছে।কিন্তু আজও এখনও পর্যন্ত সিভিক সেখানে মোতায়েন নেই।পুলিশ এসে উপস্থিত হলে এলাকার মানুষজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।কিন্তু অবশেষে মাননীয় বিধায়ক শ্রী তুষার কান্তি মজুমদার এসে উপস্থিত হন ।তিনি দায়িত্ব নিয়ে রাস্তা ফাঁকা করে অন্যান্য গারি পাসের ব্যবস্থা করে দিয়েছে।