🔥 TRENDING Kuldeep Yadav to feature in Uttar Prad... SP and Congress form data‑driven panel... पालीगंज थाना क्षेत्र में एक डेढ़ साल क... Gangster Naseem Durrani, Tied to Dawoo... MD ड्रग्स पर कड़ी कार्रवाई: 7 थानों मे... GTA 6 Radio Adds Hindi Cover of George...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বীরসিংহে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত: উপস্থিত রাজ্য প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 30 Oct 2026, 10:01 PM 👁 84
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বীরসিংহে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত: উপস্থিত রাজ্য প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী

বীরসিংহে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত: উপস্থিত রাজ্য প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী
​বিশেষ সংবাদদাতা: উৎসব ও পুজোর মৌসুমে রাজ্যজুড়ে দেখা দেওয়া রক্ত সংকট মোকাবিলা এবং মানবসেবার লক্ষ্যে বীরসিংহ অঞ্চলে ভারতীয় জনতা পার্টির (BJP) উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​আজকের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তাপস বোস মহাশয়, বিষ্ণুপুরের মাননীয় সাংসদ প্রতিনিধি দেবানন্দ সরকার মহাশয় সহ জেলার অন্যান্য পদাধিকারী ও বিজেপির রক্তদান সংক্রান্ত কার্যকর্তারা।
​শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় সম্মিলনী মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে। পুজোর এই বিশেষ সময়ে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান অতিথিরা। আজকের শিবিরে মোট ৭৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন—যার মধ্যে ছিলেন ১ জন মহিলা ও ৭২ জন পুরুষ।
​শিবিরে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং রক্ত সংকট দূরীকরণে এই ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই ধরণের সামাজিক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।
📲Get App