🔥 TRENDING लवन नगर पंचायत में गौरव पथ और अम्बेडकर... मधुमेहदिवस पर एम्स पटना में वॉकथान रैल... क्या यह गोवर्धन राहुल ने बनाए हैं Diljit Dosanjh, Anirudh Ravichander, P... A R Rahman Hails Faheem Abdullah as Vo... Jharkhand to strengthen 75 elephant co...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Sarkari Yojana

🔴 বাংলার মুখ্যমন্ত্রী এবারও একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, যা ভারতের ইতিহাসে প্রথম |

✍️ Reporter: Debangshu Acharjya 🗓 02 Nov 2026, 12:58 PM 👁 111
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

আবারও রাজ্যে নতুন মোড় নিতে চলেছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা |

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় ঘোষণা। ২০০১ সাল থেকে রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে—তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও স্পষ্ট নয়।

রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে প্রকল্পের বাস্তবায়ন এবং সুবিধাভোগীদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

"এই মুহূর্তে বড় প্রশ্ন": কবে থেকে শুরু হবে আবেদন? কতগুলি পরিবার এই সুযোগ পাবে? প্রশাসনের পরবর্তী ঘোষণার দিকে নজর রয়েছে।
📲Get App