🔥 TRENDING હિંમતભાઈ આસોદરિયાનો વીજ શોકથી મૃત્યુ,... ದೇವದುರ್ಗ ದಲ್ಲಿ ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ 48ನೇ ಜನ... સાબરકાંઠાના હિંમતનગરમાં શ્રી ઉમિયા પરિ... Ramayana: Rise of a Legend Surpasses K... Pearline Roopkumar Clinches Third 50+... Tamil Nadu Secures ₹1.14 Lakh Crore in...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নিরাপত্তার প্রশ্নে সরব হলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে এল দেশভাগ, দ্বিজাতিতত্ত্ব এবং বাংলাদেশের জন্মের ইতিহাস প্রসঙ্গ।

✍️ Reporter: Subhojit Das 🗓 22 Nov 2026, 09:40 PM 👁 13
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বাংলাদেশের জন্মের পেছনে ভাষা আন্দোলনের ইতিহাস থাকলেও, আজ সেখানে বাংলাভাষী হিন্দুদের নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ভাষার অধিকার ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সমান নিরাপত্তার দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাংলাদেশের জন্ম ভাষার ভিত্তিতে নয়, বরং ধর্মের ভিত্তিতে দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটে। তিনি বলেন, বাংলাদেশে আক্রান্ত ও প্রাণ হারানো মানুষদের রক্ত ঝরছে, তাঁরা আমাদেরই ভাই। একজন বাঙালি হিন্দু হিসেবে তিনি এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানান। পাশাপাশি দেশভাগ ও দ্বিজাতিতত্ত্বের প্রসঙ্গ তুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শনের কথাও উল্লেখ করেন তিনি।
📲Get App