🔥 TRENDING Taylor Swift Makes Surprise Return to... Storyboard18 Explores Economics of Com... पॉपटलाल सरग्रा ने मोकलसर में 15वीं बार... FTII Professor Calls for Young Filmmak... SVC Secures Nizam Rights for Upcoming... Gujarat Police Announces 3,000 Lokraks...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাইক চুরির কিনারায় বড় সাফল্য বান্দোয়ান থানা পুলিশের! উদ্ধার ৯টি বাইক

✍️ Reporter: Amaresh Dutta 🗓 29 Oct 2026, 09:25 PM 👁 88
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ছৌ নাচ দেখতে গিয়ে চুরি গিয়েছিল মোটরসাইকেল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার হতেই উদ্ধার হল মোট ৯টি চুরি যাওয়া বাইক। বড়সড় সাফল্য বান্দোয়ান থানার পুলিশের। গত ২১ অক্টোবর একটি মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয় বান্দোয়ান থানায়। ঘটনার তদন্তে নেমে সোমবার বরাবাজার থানা এলাকার বাবলু আনসারী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি।

এরপর অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজত হয়। এরপরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বরাবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে আরও আটটি চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে বান্দোয়ান থানার পুলিশ। সব মিলিয়ে ঘটনায় মোট ন’টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বাইকগুলি বিক্রির উদ্দেশ্যে একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
📲Get App